নতুন বাংলাদেশ বিনির্মানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানিগাও ইউনিয়নে গন-অধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ ফেব্রুয়ারি শুক্রবার মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রানিগাও ইউনিয়ন গন-অধিকার পরিষদের আহ্বায়ক আবরু মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা গণ-অধিকার পরিষদের সভাপতি মোঃদুলাল মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা গনঅধিকার পরিষদের সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃকেফায়েত উল্লা, দপ্তর সম্পাদক মোঃহাফিজ আহমেদ তালুকদার, চুনারুঘাট উপজেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মজিদ খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃসাগর।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।