সারাদেশ

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ, গাঁজা ও চোরাই চশমাসহ ২১ লাখ টাকার মালামাল জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ৪:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ, ১০ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় চশমা জব্দ করেছে ৫৫ বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২১ লাখ টাকা।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি এলাকায় টহলকালে ভারত থেকে চোরাই মালামাল বহনকারী চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় চোরাই চশমা জব্দ করা হয়।

একই দিনে মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপি এলাকায় পৃথক অভিযানে সীমান্তসংলগ্ন কমলপুর এলাকা থেকে ৩৬ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content