মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ৩১ জানুয়ারি ২০২৬ , ৭:৪৩:৫৫ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের এমপি প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরি-এর পক্ষে চুনারুঘাটে ব্যাপক জনসমর্থনের চিত্র দেখা গেছে। প্রচণ্ড শীত ও গভীর রাতের প্রতিকূলতা উপেক্ষা করে শুক্রবার (৩০ জানুয়ারি) হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোমবাতি প্রতীকের মিছিলে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিপক্ষের রক্তচক্ষু ও মামলা-মোকদ্দমার শঙ্কা থাকলেও জনতার অংশগ্রহণে কোনো ভাটা পড়েনি। রানীগাঁও বাজারে অনুষ্ঠিত এই মিছিল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুফতি তাহেরি কেবল একজন আলোচিত বক্তাই নন; তার মানবিক ও অসাম্প্রদায়িক চিন্তাভাবনাই মানুষের আস্থার মূল ভিত্তি। পাশাপাশি কারাবন্দি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন-এর প্রতি সাধারণ মানুষের নীরব ভালোবাসার প্রতিফলনও এই জনসমর্থনে প্রভাব ফেলেছে।
অনেকে রাজনৈতিক হয়রানি ও মামলার আশঙ্কায় প্রকাশ্যে সমর্থন জানাতে না পারলেও, বাস্তবে সেই আবেগ ও সমর্থন তাহেরির পক্ষেই ঝুঁকছে বলে স্থানীয়রা জানান। প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি ব্যতিক্রমী রূপ নেয়।
সচেতন মহলের ধারণা, এই গণজোয়ার আগামী ১২ তারিখে মোমবাতি প্রতীকের সম্ভাব্য বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।




















