
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) হরিণাকুণ্ডু প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা রিপন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান এল বি লিটন, সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান বাদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক এম টুকু মাহমুদ, সাংবাদিক মোঃ সৌরভ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এছাড়া রিপোর্টার ইউনিটির সভাপতি মকলেছুর রহমান লাড্ডু, সহ-সভাপতি মাহবুব মোরশেদ শাহিন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এবং বিশেষ করে কৃষকদের কল্যাণে কাজ করেছেন। ভবিষ্যতেও কৃষি ও কৃষকের পাশে থাকার আহ্বান জানান তিনি।
অফিস সূত্রে জানা যায়, মোহাম্মদ দিদারুল আলম ২০২৫ সালের ৮ ডিসেম্বর হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তাকে ঢাকা বিভাগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে, যেখানে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।