“ক্রীড়া হবে সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলার দোয়েল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার বিকল্প নেই। তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বর্ণিল সাজে শিক্ষার্থীদের উপস্থিতিতে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।