ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জাতীয় সংসদ নির্বাচনের সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।
ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি, ভোটের সিলসহ অন্যান্য সামগ্রী কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশি প্রহরায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।
হরিণাকুণ্ডু উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯৫৮ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৫টি। ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত সংশ্লিষ্ট সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলো কঠোর নিরাপত্তা বলয়ে রয়েছে এবং সব সরঞ্জাম সুষ্ঠুভাবে কেন্দ্রে পৌঁছেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।