প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে : প্রেস কাউন্সিলর চেয়ারম্যান

সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করার তাগিদ দিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সংবাদপত্রে প্রকাশিত তথ্যের উৎস সূত্রের ব্যাপারে সাংবাদিকদের চাপ দেওয়া যাবে না।
বুধবার (৩০ এপ্রিল) ফেনী সার্কিট হাউজ কনফারেন্স হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলর আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসানের সঞ্চালনায় কর্মশালায় বস্তুুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রেস কাউন্সিল সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) রোমেল শর্মা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
কর্মশালায় স্বাগত রাখেন জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন।
জাহিদ হাসান চৌধুরী /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com