প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
হাকিমপুর থানার নারী ও শিশু নির্যাতন মামলায় এক আসামি গ্রেপ্তার

হাকিমপুর থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
হাকিমপুর থানার মামলা নং ০৯, তারিখ ১৭/১২/২০২৫, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১)/৩০ এর আসামি মোঃ মমিনুর রহমান (৪৫), পিতা- মৃত কাশেম, সাং- হরেকৃষ্টপুর (কোচপাড়া), থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, গতকাল বুধবার আনুমানিক রাত ১১টার দিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুর শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com