প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
হিলিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

গত রাত্রে অভিযান পরিচালনা করে দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ পৃথক দুটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে এসটি নং ২১৩১৮/২০১৫, ধারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের ২৫বি(২) মামলার আসামি মো. ইদ্রিস আলী (পিতা: মো. রহেদুল ইসলাম), গ্রাম–নওপাড়া, থানা–হাকিমপুর, জেলা–দিনাজপুর।
অপরজন হাকিমপুর থানার মামলা নং–৩৬, তারিখ ২৫/০২/২০২০, ধারা–৩৬(১) এর সারণীর ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আসামি মো. সাহাবুল (পিতা: মো. আব্দুল খালেক ওরফে মালেক), গ্রাম - দক্ষিণ মাধবপাড়া, থানা–হাকিমপুর, জেলা–দিনাজপুর।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে উভয় আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com