২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে একঝাঁক তরুণ প্রতিভার সমন্বয়ে স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মেসির পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার রদ্রিগো দে পল, ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এবং ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজদের উপস্থিতি দলটিকে অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্কালোনির ঘোষিত দলে কয়েকটি চমকও রয়েছে। সবচেয়ে আলোচিত বাদ পড়া নাম ফ্রাঙ্কো মাস্তানতুওনো। তরুণ এই প্রতিভাবান ফুটবলার অভিজ্ঞ তারকাদের ভিড়ে আক্রমণভাগে জায়গা করে নিতে পারেননি। এছাড়া কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কোস আকুনিয়াও চূড়ান্ত স্কোয়াডে স্থান পাননি।
তবে স্কালোনি মূলত কাতার বিশ্বকাপজয়ী দলের কাঠামো অক্ষুণ্ণ রেখেছেন। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনের মতো উদীয়মান ও প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করেছেন তিনি।
শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দল নিয়েই ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবে আর্জেন্টিনার বিশ্বজয়ী বাহিনী।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।