আগামী ৩০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য মূলধারার গণমাধ্যমকর্মীদের ‘গেটপাস’ সংগ্রহের নির্দেশ দিয়েছে জকসু নির্বাচন কমিশন।
শনিবার (২৭ ডিসেম্বর) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেবল মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই নির্বাচন অনুষ্ঠান সম্প্রচার ও সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়া হবে। এমতাবস্থায় নির্বাচনের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আগামী ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।