সারাদেশ

ভিন্ন রাজনৈতিক মত হলেও বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যুবলীগ নেতা শেখ মিসির আলী

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১২:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

 

হবিগঞ্জের মাধবপুরের কৃতিসন্তান ও কেন্দ্রীয় যুবলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মো. মিসির আলী রাজনৈতিক ভিন্নমত থাকলেও মানবিক বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শেখ মিসির আলী বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক, কিন্তু বেগম খালেদা জিয়া দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং প্রবীণ নারী নেতৃত্বের প্রতীক। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “মানুষ হিসেবে এবং একজন মা হিসেবে তাঁর যন্ত্রণার মুহূর্তে আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন।”

এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে সারাদেশে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিওবার্তায় মাকে উদ্দেশ্য করে বলেন, “দোয়া ছাড়া তোমাকে আর কী দিতে পারি মা!”— যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং মানবিক সহমর্মিতায় অনেককেই নাড়া দেয়।

আরও খবর

Sponsered content