সারাদেশ

রাজশাহীতে ইস্পাহানি চা অফিসে চুরি, নিরাপত্তাকর্মীদের বেঁধে ২ লাখ টাকার বেশি লুট

  মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১১:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ

 

রাজশাহীর শাহ মখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় ইস্পাহানি চা-এর বিভাগীয় অফিসে চুরির ঘটনা ঘটেছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে সংঘটিত এই ঘটনায় চোরেরা নিরাপত্তাকর্মীদের হাত-পা ও মুখ বেঁধে নগদ দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, চোরেরা প্রথমে অফিসের নিরাপত্তাকর্মীদের বেঁধে ফেলেন। এরপর দোতলার প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ১ লাখ ৭৭ হাজার টাকা এবং নিচতলার বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে আরও ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।”

পুলিশের তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি পরিকল্পিত চুরি হতে পারে। আশপাশের এলাকায় টহল এবং অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content