প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ৮:৫০:১২ প্রিন্ট সংস্করণ
পরিবারের সদস্যদের সিদ্ধান্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হচ্ছে। থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নেওয়া হতে পারে তাকে। এ বিষয়ে রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন এবং ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।
ডা. আব্দুল আহাদ বলেন, আগামীকাল হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত দুটি দেশ থাইল্যান্ড ও সিঙ্গাপুর নিয়ে আলোচনা চূড়ান্ত। তবে কোন দেশে নেওয়া হবে, সেটা রাতের মধ্যে সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, বর্তমান শারীরিক অবস্থায় হাদি বিদেশযাত্রার জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে মেডিকেল বোর্ড এখনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। এ অবস্থায় রোগীকে নেওয়া নিরাপদ হবে কি না—সেই বিষয়ে মেডিকেল বোর্ড এখনো ক্লিয়ারেন্স দেয়নি।
আগামীকাল সকালে বোর্ডের চিকিৎসকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলেও আশা প্রকাশ করেছেন হাদিকে,














