সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরার সদস্য মনোনীত হলেন মাওলানা নুরুল করিম

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৭:১২:৩২ প্রিন্ট সংস্করণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফেনী জেলার সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) তাকে এ গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে মনোনয়ন দেন।

মাওলানা নুরুল করিমের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া ও জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে জেলা সভাপতি বলেন, “মাওলানা নুরুল করিম তার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে ইসলামী আন্দোলনের একজন নির্ভরযোগ্য সংগঠকে পরিণত হয়েছেন। কেন্দ্রীয় মজলিসে শূরায় তার অন্তর্ভুক্তি দলের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।”

জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া বলেন, “প্রিন্সিপাল মাওলানা নুরুল করিমের অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে এবং পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশিত পথে দলের উন্নয়ন ও সাংগঠনিক গতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরও খবর

Sponsered content