সারাদেশ

নীলফামারী-৪ আসনের জামায়াতের আব্দুল মুনতাকিমের চমক

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৫:১০ প্রিন্ট সংস্করণ

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের ১৬৯ কেন্দ্রের ফলাফলে চমক দেখালেন জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপির ধানের শীষের প্রতিকের প্রাথী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, নীলফামারী-৪ আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৮৬ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার পেয়েছেন ৭৯ হাজার ৮৯৩ ভোট।

এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিদ্দিকুল আলম পেয়েছেন ৬০ হাজার ৩৪০ ভোট।
ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের চেয়ে ৩৮ হাজার ৭৯৩ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।

 

আরও খবর

Sponsered content