সারাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসককে টঙ্গী পূর্ব থানা ৪৬ নং ওয়ার্ড যুবদলের ফুলেল শুভেচ্ছা

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৪৫:১৫ প্রিন্ট সংস্করণ

গাজীপুর সিটি করপোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা ৪৬ নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক।

বুধবার দুপুরে গাজীপুর নগর ভবনে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ৪৬ নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান এবং তাঁর সফলতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে মোহাম্মদ আব্দুল খালেক বলেন, গাজীপুর সিটি করপোরেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন। নগরীর সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা সহজীকরণ এবং অবকাঠামোগত অগ্রগতিতে নবনিযুক্ত প্রশাসক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বয় অত্যন্ত প্রয়োজন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ গাজীপুর সিটির উন্নয়ন, যানজট নিরসন, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার উপস্থিত সবার শুভেচ্ছা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গাজীপুর সিটিকে একটি আধুনিক, বাসযোগ্য ও সেবামুখী নগরীতে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরও খবর

Sponsered content