সারাদেশ

সোনাগাজীতে ইসলামী আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল

  জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ , ১২:৫৩:৩৪ প্রিন্ট সংস্করণ

 

৯ মার্চ সোমবার আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলার আয়োজনে তৃণমূল প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি মাও. নুরুল হক বিন জিয়াউল হকের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি ইব্রাহীম মোঃ সাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি মাও. গাজী এনামুল হক ভূইয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আন্দোলনের প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক,ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মূফতি আব্দুর রহমান ফরহাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনাগাজী উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারি মোহাম্মদ বদরুদ্দোজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি ক্বারী ইসমাইল, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি হেদায়েত উল্যাহ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ আব্দুল আলী, গ্লোবাল হেলথ্ এর ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা হিজবুল্যাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উল্যাহ বাহার, সেক্রেটারি সালাহ উদ্দিন, এনসিপি নেতা আব্দুল্যাহ আল মামুন, আব্দুর রহমান তামীম, মুহাম্মদ ফয়েজ উল্যাহ, শরীয়ত উল্যাহ, মাওলানা এনামুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সোনাগাজী উপজেলার সাবেক সভাপতি ফযজুল করিম সালমান সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content