জাতীয়

ঢামেকে এক কারাবন্দী কয়েদির মৃত্যু

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ১:৫৫:১৪ প্রিন্ট সংস্করণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. হাসান আলী (৬১) নামের এককারাবন্দী কয়েদির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা গত ৬ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫০২ ওয়ার্ডে ভর্তি করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, তিনি কি মামলায় সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, মৃতের বাড়ি স্টেশন রোড তেজগাঁও। তার বাবার নাম মৃত মোসলেম উদ্দিন।

আরও খবর

Sponsered content