সাতক্ষীরা প্রতিনিধি: ১২ মে ২০২৬ , ৩:৪৩:২৯ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার দেবহাটায় র্যাবের পৃথক ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে র্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদ-এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপজেলার উত্তর সখিপুর এলাকার শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে বিএসটিআই অনুমোদন না থাকা এবং আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ও ৪২ ধারায় ব্যবসায়ী সুজিত বিশ্বাস-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একই অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেক-কে আরও ১ লাখ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
এ সময় উভয় আইসক্রিম ফ্যাক্টরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়।




















