প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ১২:০৮:৪১ প্রিন্ট সংস্করণ
ফুটবল মাঠে ‘দানবীয়’আর্লিং হালান্ডকে দেখলে তার শক্তি, গতি আর আক্রমণাত্মক খেলাই প্রথমে চোখে পড়ে। কিন্তু তার প্রতিটি পেশিতে আগ্রাসন ফেটে বেরোতে পারে কিন্তু মাঠের বাইরে তার সাজপোশাকে নিখুঁত শিল্পবোধের ছোঁয়া।
মাঠে তিনি যখন তার সাড়ে ছ’ফুটের লম্বা শরীরটা নিয়ে জার্সি খুলে সোনালি চুল উড়িয়ে ছুটে যান, তখন তাকে দেখে ভয় লাগে। মনে হয় সামনে কেউ থাকলে হাঁটুতে ধাক্কা খেয়েই ছিটকে পড়ে যাবে। নিশীথ সূর্যের দেশ নরওয়ের খেলোয়াড় আর্লিং হালান্ডকে এক ঝলক দেখলে তার পূর্বপুরুষ ভাইকিংয়ের চেয়ে ‘দানব’-এর কথাই মনে হয় বেশি। কিন্তু ‘দানব’ কি শৌখিন হতে পারে?
নরওয়ের এই খেলোয়াড়কে ফুটবল মাঠে দেখে বোঝাই যাবে না যে, ব্যক্তিজীবনে তিনি কতটা শৌখিন। মাঠে তার প্রতিটি পেশিতে আগ্রাসন ফেটে বেরোতে পারে কিন্তু মাঠের বাইরে তার সাজপোশাকে নিখুঁত শিল্পবোধের ছোঁয়া। পোশাক-পরিচ্ছদে তো বটেই, কোথাও গেলে হাতের ব্যাগ, স্যুটকেস, পার্সও খুব মন দিয়ে বাছেন নরওয়ের ফুটবল তারকা।
তার সংগ্রহে যে সব ব্যাগ রয়েছে, তা ব্যাংকে জমা করলে কোটি কোটি টাকা ঋণ পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক কী কী ব্যাগ রয়েছে হালান্ডের কাছে।
শানেলের ২০২৪/২৫ মেতিয়ার্স দে’আর্ট

এটি স্যুটকেস আর বড় ট্রাভেল ব্যাগের মিশ্রণ। বিলাসবহুল এই ব্যাগটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লাখ ৯৫ হাজার টাকা।
আরমেস লিমিটেড এডিশন কাবান তোগো

আরমেসের অত্যন্ত দুর্লভ এই ট্রাভেল ব্যাগটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা। বিভিন্ন ঋতুর ল্যান্ডস্কেপের ছবি সম্বলিত ব্যাগ। দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা।

আরমেস এন্ডলেস রোড এইচএসি ৫০
পপ-আর্ট দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি লেদার মারকেট্রি ডিজাইনের এই ব্যাগটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬ লাখ ২০ হাজার টাকা।

লুই ভিতোঁ কিপবল ব্যান্দুলিয়ের কমিক ব্যাগ
২০২৩ সালের স্প্রিং রানওয়ে কালেকশনের অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় এই ব্যাগে কমিক বুক প্রিন্ট এবং বৈগ্রাগিক মনোগ্রাম প্রিন্ট করা থাকে। দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ ৬৫ হাজার টাকা।

আরমেস এইচএসি ৪০ রক ও গোয়ার্ড স্যুটকেস
একটি ব্যাগ এবং অন্যটি স্যুটকেস। ব্যাগটি রক অ্যান্ড রোল ভাবনায় অনুপ্রাণিত। ম্যাট ব্ল্যাক ভোলুপ্টো বা এভারগ্রিন লেদারে তৈরি। এই ব্যাগে বাইরে পকেট এবং চেনের ডিটেলিং থাকে। দাম ভারতীয় মুদ্রায় ৫৭ লাখ ১০ হাজার টাকা। স্যুটকেসটি গোয়ার্ড সংস্থার বৈগ্রাহিক মনোগ্রাম ক্যানভাস আর লেদারের পাইপিং দিয়ে তৈরি করা ট্রলি বা রোলিং স্যুটকেস। দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা।

আরমেস এভারকাফ টয়েলে কার্গো এইচএসি ৪০
দৈনন্দিন সফরের জন্য ক্যানভাস এবং লেদারের কম্বিনেশনে তৈরি অনেকগুলি পকেটযুক্ত ব্যাগ। ভারতীয় মুদ্রায় এর দাম উঠতে পারে আধ কোটি টাকা পর্যন্ত।

গোয়ার্ড জুভেন্স এমএম টয়লেটারি ব্যাগ
গোয়ার্ড-এর মনোগ্রাম ছাপ ক্যানভাস আর জলরোধক লাইনিং দিয়ে তৈরি এই ব্যাগটি ছোট জিনিস বহন করার জন্য উপযুক্ত। দেখতেও স্মার্ট। দাম ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা।

আরমেস কেলি ডেপএচেস ২৫ পাউচ
ব্রিফকেস স্টাইলের এই পাউচ ব্যাগটি টোগো, এপসম বা বক্স কাফস্কিন লেদারে তৈরি। দাম ভারতীয় মুদ্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা।

লুই ভিতোঁ ভার্জিল আবলো মাল্টি কালার
লুই ভিতোঁর প্রয়াত ক্রিয়েটিভ ডিরেক্টর ভার্জিল আবল এর ‘স্প্রিং সামার ২০২২ কালেকশন’-এর এই ব্যাগের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লাখ ৫৬ হাজার টাকা।

আর্মেস ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ
আর্মেসের এই ব্যাগটি সীমিত সংস্করণের। সংস্থার বৈগ্রাহিক কালো এবং কমলার ব্লক কম্বিনেশন তৈরি এই ব্যাগটি এখন নিলামে উঠলে ভারতীয় মুদ্রায় তার দাম উঠতে পারে ৩১ লাখ ৯০ হাজার টাকা।

লুই ভিতোঁ ইয়ায়োই কুসামার স্টিমার ব্যাগ
এই ব্যাগ আদতে পরিধানযোগ্য। একে বলা হয় ওয়্যারেবল ওয়ালেট। জাপানি শিল্পী ইয়ায়োই কুসামারের নকশার ভিত্তিতে এই ব্যাগটি তৈরি করে সংস্থা। এই ইনফিনিটি ডটস ফ্যাশনদুনিয়ায় এর কদর বাড়িয়েছে। ব্যাগের জগতে একে একটি শিল্প বলেই মনে করা হয়। ভারতীয় মুদ্রায় এই ব্যাগের দাম উঠতে পারে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত।

লুই ভিতোঁ কিপবল ব্যান্দুলিয়ার অরেঞ্জ মোনোগ্রাম লেদার
সপ্তাহান্তের ভ্রমণের জন্য পোশাক নেওয়ার জায়গা রয়েছে এই ট্রাভেল ব্যাগে। টরিলন মনোগ্রাম লেদার দিয়ে তৈরি ব্যাগটির বাজারদর এখন ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

আরমেস বারকিন হিমালয়া নিলোটিকাস ক্রোকোডাইল ব্যাগ
‘নিলোটিকাস’ কুমিরের চামড়া দিয়ে এই ব্যাগটি তৈরি করা হয়। ব্যাগটির মাঝখানের সাদা এবং দুই পাশের ধূসর রঙের ছাপ মূলত বরফাবৃত হিমালয় পর্বতমালার রূপ ফুটিয়ে তোলে। অত্যন্ত নিখুঁত ডাইং প্রক্রিয়ার কারণে এটি তৈরি করা খুব কঠিন এবং এটি বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ও দামি লাক্সারি ব্যাগগুলোর একটি। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা।

আরমেস ওতে কুরোইস মাল্টিপকেটস
বার্কিন ব্যাগের চেয়ে আকারে কিছুটা বড় এই ব্যাগের বিশেষত্বই এর পকেটে। নামও তাই মাল্টি পকেট। এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা।















