সারাদেশ

বিশ্ব জনসংখ্যা দিবসে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা হাকিমপুর

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১২ জুলাই ২০২৬ , ৩:১৭:০৫ প্রিন্ট সংস্করণ

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে হাকিমপুর উপজেলা। জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফল বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা অর্জন করে উপজেলাটি।
রোববার (১২ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা সম্মানসূচক পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা এবং দিনাজপুর জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. গোলাম রসূল রাখি।
এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ টি এম নাজমুল হুদা। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ হাকিমপুর উপজেলাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আরও খবর

Sponsered content