
টাঙ্গাইলের গোপালপুরে বিশিষ্ট প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবন কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ। আয়োজনের অংশ হিসেবে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি মো. ইদ্রিস হোসেন। রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সহ-সভাপতি ও ঔপন্যাসিক কবি মো. মুক্তার হোসেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা বিএমজিটিএ-এর সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামিম।
কবির জীবন, সাহিত্যকর্ম ও সৃজনশীল অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন কবি ও সাহিত্যিক আবুল কাশেম খলিল উল্লাহ, উপজেলা বিএমজিটিএ সভাপতি ও গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্লাহ, জাসাস সভাপতি মো. শাহানুর আহমেদ সোহাগ, বৈরানের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সুজনের সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, কবি আব্দুল জলিল ও শিবুসহ স্থানীয় সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে আমন্ত্রিত অতিথিরা কবি আব্দুস সাত্তার পলাশীকে ফুল ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শেষভাগে কবির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মো. নাজির হোসেন সিদ্দিকী।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।