রাজধানীর আদাবরে ব্রাজিল-জাপান ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আদাবর থানার নবোদয় কাঁচাবাজার এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতার নাম আবুল বাসার বাদশা (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গফুর মিয়ার ছেলে এবং বর্তমানে আদাবরে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল ম্যাচ নিয়ে বিরোধের জের ধরে এলাকায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরপরই হামলার শিকার হন আবুল বাসার বাদশা ও নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন। এই হামলায় সাদ্দাম হোসেনও গুরুতর আহত হয়েছেন।
হামলার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।