
ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই দুই দলের সামনেই। তাই মাঠের লড়াইয়ে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে তারা। উল্লেখ্য, এবারই প্রথমবার দক্ষিণ আফ্রিকা ফুটবল দল বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।
দক্ষিণ আফ্রিকা একাদশে রয়েছেন উইলিয়ামস (গোলরক্ষক), মুদাউ, ওকোন, বোকাজি, মোদিবা, সিথোলে, মোকোয়েনা, মাসেকো, মোফোকেং, এপোলিস ও মাকগোপা। অন্যদিকে কানাডা একাদশে মাঠে নেমেছেন ক্রেপাউ (গোলরক্ষক), লারয়েয়া, করনেলিয়াস, বোম্বিতো, জহন্সটোন, মিলার, এস্তাকুইও, সালিবা, বুচানান, ওলুওয়াসেয়ি ও ডেভিড।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।