
মাদক মামলার আসামি করা থেকে রেহাই দেওয়া এবং জব্দকৃত মাদকের পরিমাণ কম দেখানোর বিনিময়ে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিপাহি আল-আমিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি ভুক্তভোগীর কাছে এই অর্থ দাবি করেছিলেন 'দুপুরের ভাত খাওয়ার' কথা বলে। ঘুষ গ্রহণের একটি ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ২৫ জুন দুপুরে রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর অভিরামনুরপুর গুচ্ছগ্রামে অভিযান পরিচালনা করে। সে সময় চোলাইমদ ব্যবসায়ী ও ভ্যানচালক আবজাল হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে তার খাটের নিচ থেকে ১০ লিটার চোলাইমদ এবং ৬০০ লিটার মদ তৈরির উপকরণ বা ওয়াস জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট দলটি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।