
"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"—এই প্রতিপাদ্যকে ধারণ করে ঝালকাঠিতে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে 'জাতীয় ফল মেলা - ২০২৬' উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠি-এর যৌথ উদ্যোগে এই মেলা ও আলোচনা সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো: আবদুল্লাহ আল-মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ূন কবীর এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।