২০২৬ সালের ২৪ জুন। আমেরিকার মাটিতে পা রাখা লিওনেল মেসির বয়স এখন ৩৯ বছর। তার পায়ে শোভা পাচ্ছে সোনালি ও নীল রঙের এক বিশেষ বুট, যার নামকরণ করা হয়েছে 'El Último Tango' বা 'শেষ তাঙ্গো'। ইন্টার মায়ামির হয়ে খেলা প্রতিটি ম্যাচেই তাকে ঘিরে আমেরিকার মানুষের ভালোবাসার কমতি নেই, এমনকি রাস্তার নাম পর্যন্ত রাখা হয়েছে ‘লিও মেসি ওয়ে’।
২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালে যে হার্ড রক স্টেডিয়ামে ইনজুরির কারণে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার সময় মেসিকে তার বুট খুলে ফেলতে দেখা গিয়েছিল, ২০২৬ সালের বিশ্বকাপে সেই একই ভেন্যু আবারও ফাইনালের মঞ্চ হিসেবে প্রস্তুত রয়েছে। লিওনেল মেসির ৩৯তম জন্মদিনে তাকে নিয়ে তৈরি স্টার মাল্টিমিডিয়ার বিশেষ এই প্রতিবেদনে তার বর্ণিল ক্যারিয়ারের নানা দিক ফুটে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।