সবুজ ও শ্যামল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন নওগাঁর রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান। তিনি মূলত 'সবুজের ফেরিওয়ালা' ও 'গাছপ্রেমী' হিসেবে পরিচিতি লাভ করেছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি দেশের ২৪টি জেলায় প্রায় ৬৫ হাজার ফলদ, বনজ, ফুল ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন।
তাঁর এই সবুজায়ন কর্মসূচি রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের ২০টি জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। বিশেষ করে উত্তরের জনপদ হিসেবে পরিচিত গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি প্রায় ১০ হাজার গাছ রোপণ ও বিতরণ করেছেন। এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও তার এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।