রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর স্থানীয় মো. রাজিব নামে এক ব্যক্তি দগ্ধ তিনজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
দগ্ধরা হলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার ছেলে মো. জুয়েল (২০), একই এলাকার সোনা মিয়ার ছেলে মো. রানা (২২) এবং মানিক মিয়ার ছেলে মো. পারভেজ (২১)।
উদ্ধারকারী মো. রাজিব জানান, বুধবার রাতে ওই ভবনের নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলে থাকা ওই তিনজন গুরুতর দগ্ধ হন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।