প্রচ্ছদ

আট বিভাগে বজ্রবৃষ্টির আভাস

  মতপ্রকাশ ডেস্ক ১৭ এপ্রিল ২০২৫ , ৪:৪০:০১ প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রবৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমআই

আরও খবর

Sponsered content