জাতীয়

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১০:৩৮:২৪ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল ১০টায় গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে প্রধানমন্ত্রী পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমান সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।

এ সময় বাহিনীর চৌকস দলগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।

প্রধানমন্ত্রী পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর প্যারেড গ্রাউন্ড মঞ্চে আসেন তিনি। শুরু হয় আকর্ষণীয় ব্যুত্থান মহড়া প্রদর্শনী। শারীরিক কসরতের এইমহড়া শেষে অংশগ্রহণকারী সদস্যদের কাছে গিয়ে তাদের সঙ্গে করমর্দন করেন সরকারপ্রধান।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও আনসার ভিডিপির পরিচালকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content