জাতীয়

আব্বাস-নজরুল-রিজভীসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১০:৫৭ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হলেন ১০ জন। এর মধ্যে পাঁচজন মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন, পাঁচজন হয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায়।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ারা হলেন হুমায়ুন কবীর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহদি আমিন ও রেহান আসিফ আসাদ।

এর আগে আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

আরও খবর

Sponsered content