সারাদেশ

উত্তরায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত, আহত-৩

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ৭:৩২:২১ প্রিন্ট সংস্করণ

উত্তরায় ট্রাকের ধাক্কায় সোহান (৮) নামের এক শিশু মৃত্যু হয়েছে। একই পরিবারের এক শিশুসহ তিন জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ছয়টার টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টারের বিপরীত পাশে ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর খালা রুনা বেগম জানান, সোহান ও তার মা,নানি ও ভাইসহ পরিবারের সাথে ঢাকায় আসছিলেন গত সোমবারে। গাজীপুরে তারেক মামা স্ট্রোক করেছে সেখানে দেখা করে বুধবারেতুরাগে আমার বাসায় আসে বাসায় বেড়াতে আসেন। বেড়ানো শেষে আজ সকালে গ্রামের বাড়িতে যাওয়ার পথে উত্তরা ফ্লাইওভারের ঢালে সড়কে গাড়ির অপেক্ষায় দাঁড়ানো অবস্থায় দ্রুতগতির বাস ও ট্রাক পাল্লাপাল্লিতে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে, সোহান( ৮) মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্র , তার বড় ভাই রোহান(১৩) মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষার্থী ও তার মা তহুরুন নেসা (৪০) ও নানি আবেজান বেগম (৬৫) চারজন রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হয়।

সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুয়েত মৈত্রী হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে রুহান ও আবেজান বেগমকে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

সোহান ও তার মা তহুরুন নেসাকে বেলা ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

তার মা বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।বিষয়টি সংশ্লিষ্ট উত্তরা পূর্ব থানায় থানায় অবগত করা হয়েছে।

নিহত সোহান বাগেরহাট সদর উপজেলার পোলঘাট গ্রামের রনক হাসানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

আরও খবর

Sponsered content