জাতীয়

উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৯:৫২:৪২ প্রিন্ট সংস্করণ

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের উল্টোদিকে তোপখানা রোডের উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান বলেন, ‘সন্ধ্যা পৌনে ৮টার দিকে তোপখানা রোডের উদীচি কার্যালয়ে আগুনের খবর আসে। চার মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন সেখানে চারটি ইউনিট কাজ করছে।’

উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, ‘বাইরে থেকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে কার্যালয়টির সামনে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

আরও খবর

Sponsered content