সারাদেশ

রাজশাহীতে অনুষ্ঠিত হলো শীতের পিঠায় ‘রোদ পোহানো উৎসব’

  মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ৮:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 100?

মাঘের শীতে ঝলমলে রোদে ভরে উঠেছে রাজশাহীর আকাশ। সেই রোদের মিষ্টি উত্তাপ উপভোগ করতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন ‘রোদ পোহানো উৎসব’। রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

শীতের রোদে আনন্দ আর পিঠার সুবাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয় বিভিন্ন পিঠার স্টল, যেখানে পরিবেশন করা হয় শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা। অন্যদিকে, শিক্ষক-শিক্ষার্থী ও আগত অতিথিদের কলেজ মাঠে সারি সারি চেয়ারে বসে রোদ পোহাতে দেখা যায়।

উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক প্রফেসর ড. মো: সাইদুর রহমান বলেন, আমাদের প্রতিটি ঋতুকে ঘিরে নানা আয়োজন দেখা যায়—বৈশাখ, চৈত্রসংক্রান্তি কিংবা বর্ষা উৎসব। কিন্তু শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের নিয়ে ‘রোদ পোহানো উৎসব’ আয়োজন করা হয়েছে। শীতের রোদ, প্রকৃতি আর আনন্দ—এই তিনটিকে একসঙ্গে উপভোগ করাই এর লক্ষ্য।

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রম। সকাল থেকেই পিঠার স্টল সাজিয়ে বসেছি। খোলা মাঠে শীতের আমেজের সঙ্গে রোদ পোহাতে বেশ ভালোই লাগছে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও খবর

Sponsered content