অপরাধ

কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ২৭ অক্টোবর ২০২৬ , ২:০৪:১৯ প্রিন্ট সংস্করণ

 

পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কলাপাড়ার নাচনাপাড়া এলাকার মৃত আব্দুর রব বেপারীর ছেলে জসিম উদ্দিন এবং রহমতপুর এলাকার কেশব চন্দ্র শীলের ছেলে সুমন কুমার রায় (স্বপন)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) হামিদুল হক খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে সোমবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

আরও খবর

Sponsered content