তানভীর সরদার,স্টাফ রিপোটারঃ ৬ অক্টোবর ২০২৬ , ৮:৪৩:০৭ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭৩ বোতল ভারতীয় কাশির সিরাপ ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার-৭২-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের একটি ধানক্ষেতে তল্লাশি চালানো হয়।
অভিযানে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে বিজিবির সদস্যরা ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় Win Cerex Cough Syrup ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেন।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের সঙ্গে কোনো চোরাকারবারিকে পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।















