সারাদেশ

ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

  ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ২৩ নভেম্বর ২০২৬ , ৯:১৬:১৭ প্রিন্ট সংস্করণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) অভিযান চালিয়ে মো. জুয়েল হোসেন ওরফে শাকিল (২৫) নামের ওই কর্মীকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তার জুয়েল হোসেন ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের আব্বাস মিজির ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর জুয়েল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content