সারাদেশ

দাম্পত্য কলহ থেকে বিচ্ছেদ; দুধ দিয়ে গোসলের ভিডিও ঘিরে ভূরুঙ্গামারীতে আলোচনা

  কুড়িগ্রাম প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ১১:২৪:২৫ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার বছরের দাম্পত্য জীবনের অবসানের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন নামের এক যুবক। দুধ দিয়ে গোসল করার তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন ওই যুবক। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলে শপথ নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য জীবনে কলহ চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এরপরই দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় বাসিন্দা কাজল বলেন, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগে থাকত। একপর্যায়ে পারিবারিকভাবে বিচ্ছেদ হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, তাঁর এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করেছেন বলে তিনি শুনেছেন এবং এ সংক্রান্ত একটি ভিডিও দেখেছেন।

আরও খবর

Sponsered content