দিনাজপুর প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৬ , ১:২১:৩৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরে টানা দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকা ও থেমে থেমে বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে। গত ২০ নভেম্বর থেকে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলায় মোট ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রোববার সকাল ১০টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। টানা দুই দিন সূর্যের দেখা না মেলায় দিনের বেলাতেও স্বাভাবিক উষ্ণতা অনুভূত হচ্ছে না।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২১ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর ২১ নভেম্বর সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ১৫ মিলিমিটার এবং সকাল ১০টা পর্যন্ত আরও ৬ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে। সব মিলিয়ে ওই সময়ে মোট ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এডিটরের নোট





















