প্রযুক্তি

৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরাসহ ভিভো ভি৮০ আনল ভিভো

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ৪:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ভি৮০ মডেলের একটি নতুন স্মার্টফোন এনেছে। এতে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ৪কে ভিডিও রেকর্ডিং সুবিধা এবং অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেম যুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিভো ভি৮০-এর ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরায় ৮৫ মিমি ও ১০০ মিমি পোর্ট্রেট ফোকাল লেন্থ রয়েছে। পাশাপাশি এতে ৪কে সিনেমাটিক ভিডিও এবং এআই ক্রিয়েটিভ ক্যামেরার টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস ইফেক্ট যুক্ত করা হয়েছে।

অরিজিনওএস ৭-এ রয়েছে ‘ক্যাপচার টু নোট’ সুবিধা, যা হোয়াইটবোর্ড বা ট্রেনিং ম্যাটেরিয়ালের তথ্য এডিটেবল ডকুমেন্টে রূপান্তর করতে পারে। এ ছাড়া মিটিংয়ের অডিও থেকে ট্রান্সক্রিপ্ট ও সারসংক্ষেপ তৈরির জন্য এতে এআই রেকর্ডার রয়েছে।

ডিভাইসটিতে ৮ জিবি র‍্যামের পাশাপাশি ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম সুবিধা রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এতে ৬ বছরের স্মুথ এক্সপেরিয়েন্স ও ৬ বছরের সিকিউরিটি আপডেটের সুবিধা রয়েছে।

এতে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধাসহ ৭২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, ১.৫কে ১৪৪ হার্জ ডিসপ্লে এবং থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। নকশার ক্ষেত্রে এতে রাইজ অরেঞ্জ রঙ, ফ্লোটিং ক্যামেরা মডিউল, কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে।

আরও খবর

Sponsered content