নুরুজ্জামান শেখ ১৬ নভেম্বর ২০২৫ , ৮:২৩:২৪ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় পেট্রল বোমাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সোয়া একটার দিকে টঙ্গী পশ্চিম থানার এসআই মনোহর আলী তাদের আটক করেন। আটককৃতরা হলেন—ফেনীর পশুরাম থানার বন্ধুয়া এলাকার আব্দুর রহিম (২৫) ও রাজধানীর তুরাগ থানার হরিরামপুর বালুডিয়া মহিলা মাদ্রাসা এলাকার মো. মবিন (২১)।
পুলিশ জানায়, টঙ্গীর স্টেশন রোড এলাকার মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশের এম.টি. টায়ার সেন্টারের সামনে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরার সময় দুই যুবককে আটক করা হয়।সময় তাদের কাছ থেকে একটি পেট্রল বোমা উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।















