প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০৯:৩২ প্রিন্ট সংস্করণ
নাবিল গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে “মিলনমেলা ও প্রীতিভোজ ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক বন্ধন, পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ঐক্যের এক অনন্য উদাহরণ হিসেবে এই আয়োজন করা হয়।
পারস্পরিক সৌহার্দ্য বিনিময় এবং প্রীতিভোজের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজন ছিল আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর। কর্মী-ব্যবস্থাপনা উন্নয়ন, সম্পর্ককে আরও দৃঢ় করা এবং পারিবারিক বন্ধন জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান, এমডি ও সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম এবং ডিরেক্টর ইযাজ আবরার নাবিল।
অনুষ্ঠানে কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, “নাবিল গ্রুপ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আমাদের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমের ফলেই নাবিল গ্রুপ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাতারে। আমি আশাকরি, এই মিলনমেলা আমাদের ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করবে।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি মানুষই আমাদের সবচেয়ে বড় সম্পদ। প্রত্যেকের অবদানেই নাবিল গ্রুপের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে।”





















