সারাদেশ

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

  নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক (সিলেট) ২৮ এপ্রিল ২০২৬ , ১২:০৮:০৬ প্রিন্ট সংস্করণ

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন লবীব আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. বদরুল আমিন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম এবং প্রচার ও দপ্তর সম্পাদক ওলিউর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ ও এস.এম. আসিফ মাহমুদ।

এর আগে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লবীব আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ এবং সাবেক সভাপতি ইমরান ইমন।

বিদায়ী সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরও খবর

Sponsered content