মোঃ সাইফুল ইসলাম ঢালী, শরীয়তপুর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১২:০৮:২৪ প্রিন্ট সংস্করণ
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাঁচগাঁও চন্ডিপুর জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বাদ জোহর চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচগাঁও চন্ডিপুর জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও নড়িয়া উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মিলন ছৈয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ দেওয়ান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক যুবরাজ দেওয়ান এবং শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ নিক্সন খান, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হাকিম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, পাঁচগাঁও চন্ডিপুর জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ওয়াসিম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ কাদির ফকির ও সাধারণ সম্পাদক হাচান মোল্লা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রুবেল ঢালী।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এ অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ তায়ালা সহজ করে দেন—এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।














