সারাদেশ

লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে রাজপথে বিএনপি

  গাজীপুর প্রতিনিধি: ২১ নভেম্বর ২০২৬ , ১০:৩৫:২১ প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে টঙ্গী বাজার এলাকায় অবস্থান নেন টঙ্গী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণসহ স্থানীয় নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই টঙ্গী বাজার এলাকায় নেতা-কর্মীরা জড়ো হন। পরে রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে আবার টঙ্গী বাজারে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content