চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ২১ নভেম্বর ২০২৬ , ১০:২৫:৩২ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. জালাল মিয়া (২৪)। তিনি চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের তাহির মিয়ার ছেলে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পাঁচটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে এ আদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।















