সারাদেশ

রাণীশংকৈলে ৫০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ

  রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ২১ নভেম্বর ২০২৬ , ১:০৯:২৩ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আকিজ-মনোয়ারা ট্রাস্ট। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বাড়ার আগেই নিম্ন আয়ের ও অসহায় মানুষের সহায়তায় কম্বল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহকারী ব্যবস্থাপক শিমুল মাহমুদ ও আতিকুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক শাহিনুর রহমান এবং মাঠ কর্মকর্তা নাজমুল রেজা।

কর্মসূচি বাস্তবায়নে রাণীশংকৈল ও হরিপুর এলাকার আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পরিবেশক সফিকুল ইসলাম সহযোগিতা করেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন সিজান মাহমুদ ও আল হাবিব।

আয়োজকদের ভাষ্য, শীত বাড়ার আগেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিবছরই এমন উদ্যোগ নেওয়া হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কম্বল পাওয়া উপকারভোগীরা এ সহায়তায় স্বস্তি প্রকাশ করে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও খবর

Sponsered content