অপরাধ

জাল কাস্টমস কাগজে ভারতীয় জিরা পরিবহনের চেষ্টা, মাধবপুরে কোটি টাকার মালামাল জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৮ মে ২০২৬ , ৮:৩০:৪৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাস্টমসের জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রায় ১ কোটি ১ লাখ টাকা মূল্যের জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়।

রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় বিজিবি-৫৫ ব্যাটালিয়নের একটি বিশেষ দল। এ সময় ট্রাক থেকে ৬ হাজার কেজি (২০০ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তল্লাশির সময় ট্রাকের সঙ্গে থাকা কাস্টমসের Bill of Entry/Export সংক্রান্ত কাগজপত্র যাচাই করে সেগুলো জাল বলে নিশ্চিত হয় কাস্টমস ও বিজিবি কর্তৃপক্ষ। পরে মালামালসহ ট্রাকটি জব্দ করে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জব্দকৃত ট্রাকের নম্বর চট্ট-মেট্রো-ট ১১-৬৯৯১। আটক ব্যক্তিরা হলেন মো. সেলিম মিয়া (৩১)মো. আজমল হোসেন (২০)। তারা উভয়েই সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জাল কাগজপত্র ব্যবহার করে চোরাচালানের চেষ্টা প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content